এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

তেলাপোকা তাড়াতে চান জেনে নিন ঘরোয়া উপায়।

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক : বাড়িতে তেলাপোকার উপদ্রব বেড়েছে? এটি শুধু বিরক্তিকরই নয়, নানারকম অসুখের কারণও। বাজারে তেলাপোকা দূর করার জন্য নানা স্প্রে ও ঔষধ পাওয়া যায়। কিন্তু সবসময় এই স্প্রে বা ঔষধ কাজ করে না। তবে তেলাপোকা তাড়ানোর জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে।এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান দেবে তেজপাতা। এটি সবচেয়ে সস্তা উপায়ও বটে। সপ্তাহে চারদিন ঘরের আনাচে কানাচে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন। দেখবেন এর গন্ধ তেলাপোকা সহ্য করতে না পেরে দৌঁড়াবে। তবে তেজপাতা গুঁড়ো করতে সমস্যা হলে বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়ো মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। মারা পড়বে তেলাপোকা।ঘর মোছার জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ঘর মুছুন, তাহলে ঘর হবে তেলাপোকা মুক্ত। আরো একটি এমন পদ্ধতি আছে। একচামচ গোলমরিচ, কিছুটা রসুন আর অর্ধেক পেঁয়াজ বেটে তাতে এক লিটার জল মেশান। সাবান জলও মেশাতে পারেন এতে। এবার রান্নাঘর ও বাথরুমে ছিটিয়ে দিন ওই মিশ্রণ। চাইলে ঘর মোছার জন্যও ব্যবহার করতে পারেন। তেলাপোকা এই মিশ্রণের গন্ধ সহ্য করতে পারবে না। আর পালাবে আপনার বাড়ি ছেড়ে।আরও জেনে রাখুন শসাও তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকর।

Tag:

Total Post View : 191


সম্পর্কিত খবর