1st March 2026, 01:57 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক : গত বুধবার চাঁদে পা রেখে ইতিহাস গড়েছে ভারত। কিন্তু এই চাঁদ জয়ের আনন্দ উচ্ছ্বাসেও রাজনীতির রং লাগানোর তোরজোড়! কিন্তু চাঁদকে মুঠোয় আনায় কৃতিত্ব কার? বুধ-সন্ধ্যায় এই প্রশ্নই যেন ছাপিয়ে গেল সব কিছুকে। বিরোধীদের অভিযোগ, ইসরোর মহাকাশবিজ্ঞানীদের সাফল্যের কৃতীত্ব ৫৬ ইঞ্চির বুকপকেটে ভরার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিরোধীরা সকলেই একযোগে দিল্লির গেরুয়া মসনদকে মনে করিয়ে দিলেন ইসরোর চন্দ্রাভিযানের লড়াইয়ের ইতিহাসটা। দেশের বিজ্ঞান সাধকদের লড়াইকে। এবার চন্দ্রযান সাফল্য উত্তর সেই রাজনৈতিক তরজা নিয়েই তীব্র প্রতিবাদ করলেন ঋদ্ধি সেন।অভিনেতার মন্তব্য,'না , চাঁদ আজকে আপনার হাতে না , আমার হাতে না , কোনো রাজনৈতিক দলের হাতে, এমনকী বিজ্ঞানীদের হাতেও না , চাঁদ মহাকাশের। তবে আজকের চন্দ্রপ্রভায় আলোকিত হবে বিজ্ঞানীদের চেষ্টা, দূরদর্শিতা এবং দক্ষতা। আর অমাবস্যার ভাগিদার হবে শুধুই রাজনৈতিক দলগুলি, ঠিক আগেরমতোই তারা থাকবে অন্ধকারেই। ভারতবর্ষ বা কোনো দেশ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, তাই ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত হওয়ার সংজ্ঞাটার সঙ্গে কোনও রাজনৈতিক আবেগ জুড়বেন না।'
Total Post View : 205