1st March 2026, 12:16 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক :হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উত্সব ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত চলে এই উত্সব। দোল পূর্ণিমার পরে বৈষ্ণবদের আরও একটি বড় উত্সব ঝুলন। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব-স্মৃতি, সখা-সখীদের সঙ্গে দোলনায় দোলার লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উত্সবের সূচনা হয়েছিল। মূলত রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উত্সব ঝুলন। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেই সব জায়গায় এই উত্সব আড়ম্বরের সহিত পালিত হয়।গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে, ৮ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৩ সাল, শনিবার ঝুলনযাত্রা শুরু। শেষ হবে ১২ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ আগস্ট, ২০২৩ সাল, বুধবার।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, একাদশী তিথি আরম্ভ ৯ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ। সময়- রাত্রি ঘ ১২ টা ১০ মিনিট। পপ্রদোষে ইন্দ্রাদিদেব বিহিত শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রারম্ভ। একাদশী তিথি শেষ ১০ ভাদ্র, রবিবার, ২৭ আগস্ট, রবিবার। সময় – রাত্রি ৯ টা ৩৩ মিনিট।
Total Post View : 210