এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

৮ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেলো দিন ঘোষণা

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: মাত্র 3 দিন পর, 8 মে, বুধবার, প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। দুপুর ১টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। তবে ওইদিনই মার্কশিট ও সার্টিফিকেচ পাওয়া যাবে না। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। ওই একইদিনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করা যাবে। দুটি ক্ষেত্রেই অনলাইনে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যে প্রকাশ হচ্ছে রেজাল্ট। রাজ্যে তৃতীয় দফার ভোট ৭ মে। চতুর্থ ভোট ১৩ মে। তারই মাঝে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। তারই মধ্যে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল। 

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 66976


সম্পর্কিত খবর