
দক্ষিণ দিনাজপুর: গৌতম-এর মনোনয়ন জমা ঘিরে ঐক্যের চিত্র ঘাসফুল শিবিরে। শতাধিক গাড়ি বোঝাই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিলেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস। উল্লেখ গত ২-রা এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ, তপন এবং বালুরঘাট আসন মিলিয়ে ৫টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাকি ছিল গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা। জানা গেছে গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রার্থী একাধিক সরকারি পদের দায়িত্বে থাকায় সেই সমস্ত সরকারি পদ থেকে পদত্যাগের অনুমোদিত পত্র আসতে দেরী হওয়ার কারনে অন্যান্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের তুলনায় ২ দিন দেরীতে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজের মনোনয়নপত্র জমা দেন। হাজার হাজার কর্মী সমর্থকদের পাশাপাশি এদিন গৌতম দাস-এর মনোনয়ন জমা কর্মসূচীতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব। গৌতম দাস-এর মনোনয়ন ঘিরে তৃণমূল কংগ্রেসের এই ঐক্যবদ্ধ ছবি নির্বাচনে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটের ময়দানে লড়তে বাড়তি অক্সিজেন জোগাবে বলে অভিমত জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। মনোনয়ন জমা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে উচ্ছ্বসিত গৌতম দাস বলেন তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস আছে আজকে গঙ্গারামপুর সেটার শুধু ট্রেলার দেখালো, গোটা জেলাতে ৬টি সিটের ৬টিতেই এবার তৃণমূল কংগ্রেস জিতবে। তিনি বলেন তৃণমূল কংগ্রেস বরাবরই সুখী পরিবার - কোনদিনই দুখী পরিবার নয় - আসনে বড় পরিবার তো কখনো কখনো সংযোগগত গ্যাপ তৈরী হয়, আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে কাছাকাছি থাকার। নিজের জয়ের বিষয়ে আশাবাদী গৌতম বলেন গঙ্গারামপুর শহরের মানুষ অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা উপলব্ধি করেছে যে আর কোনভাবেই বিজেপি নয়, যার জন্য শহরের মানুষ এবার সব থেকে বেশী উৎসাহী।
Total Post View : 34363