
দক্ষিণ দিনাজপুর: জোরকদমে চলছিল প্রচার, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য রক্তের প্রয়োজন জেনেই নির্বাচনী প্রচার বন্ধ রেখে হাসপাতালে ছুটলেন প্রার্থী। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী বিদ্যুৎ কুমার রায় শনিবার জানতে পারেন দক্ষিণ দিনাজপুর জেলার বটুন গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকের ছেলে আদিত্য কোল(১৪) একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। একটি স্বেচ্ছাসেবী সংস্থা মারফৎ তিনি জানতে পারেন আদিত্য কোল-এর জন্য বি পজেটিভ রক্তের প্রয়োজন। যার পরেই প্রচার বন্ধ রেখে বালুরঘাট হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে গিয়ে আদিত্য কোল-এর জন্য নিজের রক্ত দান করেন। আদিত্য জানিয়েছে তার বাবা ব্যাঙ্গালোর-এ শ্রমিকের কাজ করেন। বাড়িতে সে তার বোনের সাথে থাকে। বিদ্যুৎ কুমার রায়-এর বক্তব্য প্রচার পরেও করা যেতে পারে, আদিত্য-র জীবনের লড়াইয়ের সঙ্গে থাকলাম।
Total Post View : 51773