এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

যুব সাথী বিষয়ে আধার কার্ড ও ব্যাঙ্কের পাশ বই নিয়ে যুবককে পার্টি অফিসে ডাক তৃণমূল নেতার, অডিও ক্লিপ প্রকাশ করে তীব্র কটাক্ষ সুকান্ত-র

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: যুব সাথী বিষয়ে আধার কার্ড ও ব্যাঙ্কের পাশ বই নিয়ে যুবককে পার্টি অফিসে ডাক তৃণমূল নেতার! কথোপকথনের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ সুকান্ত-র, অভিযোগ জানালেন নির্বাচন কমিশনে। প্রাথমিকভাবে জানা গেছে বালুরঘাট শহরের একাধিক ওয়ার্ডে যুব সাথী প্রকল্পে আবেদনকারীদের মধ্যে অনেক আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্পের টাকা পাননি। বর্তমানে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি - তৃণমূল কংগ্রেস - বামেদের নির্বাচনী প্রচার তুঙ্গে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। এরই মাঝে কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল পোস্ট করেন সুকান্ত মজুমদার। সত্যতা যাচাই না করা ঐ অডিও ক্লিপে সুকান্ত মজুমদার দাবী করেন কথোপকথনের অডিওতে এক প্রান্তে রয়েছেন ১১নং ওয়ার্ডের একজন তৃণমূল নেতা এবং অপর প্রান্তে রয়েছে এক যুবক। সত্যতা যাচাই না করা ঐ অডিও ক্লিপে শোনা যাচ্ছে এক ব্যক্তি এক যুবককে যুব সাথীর জন্য আধার কার্ড এবং ব্যাঙ্কের পাশ বই নিয়ে তৃণমূল অফিসে আসতে বলছেন। উত্তরে ঐ যুবক বলছেন টাকা নেবেন না। ঘটনায় সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করে লিখেছেন তৃণমূলের বড় নেতা হোক বা চুনোপুঁটি—কাউকেই আর গুরুত্ব দিতে রাজি নয় বাংলার মানুষ। ফোন করলেই স্পষ্ট ‘না’—তারপর মুখের উপর সরাসরি ফোন কেটে দিচ্ছেন সাধারণ মানুষ। সুকান্ত মজুমদার-এর অভিযোগ ভেঙে পড়া সংগঠন নিয়ে এখন বালুরঘাটে শেষপর্যন্ত পয়সার বিনিময়ে ভোট কেনার মরিয়া চেষ্টা করছে তৃণমূল কিন্তু তাতেও বিফল রাজ্যের শাসকদল। ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা বিপুল কান্তি ঘোষ বলেন বিষয়টি তার জানা নেই, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে আবেদনের সময় কারো আধার কার্ড বা ব্যাঙ্কের পাশ বই ভুল এন্ট্রি হয়েছে। একইসাথে ঐ অডিও ক্লিপটি যে বিজেপির কারো নয় সেটা কে বলবে বলেও প্রশ্ন তোলেন তিনি। তিনি পালটা অভিযোগ করে বলেন মানুষ প্রকল্পের সুবিধা পাচ্ছে বলে যাতে অন্যান্য যুবকরা উৎসাহিত না হয় সেজন্য ভোটের আগে বিজেপি মিথ্যাচার করছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 17134


সম্পর্কিত খবর