1st March 2026, 01:58 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক: আগামী ১২ সেপ্টেম্বর ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূল সুপ্রিমো। তার পরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সাথে এই সফর সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছেন সাংবাদিক কুণাল ঘোষ।নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রয়েছে।তা ফেরত পেতেও আবেদন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। এর আগে তাঁকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাই কোর্টের এই এজলাসি। বহস্পতিবার তাঁর বিদেশ যাত্রার অনুমতিতে আপত্তি জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মামলা বিচারাধীন। এখনই অনুমতি দেওয়া যাবে না।এনিয়ে সিবিআইয়ের কাছে আপত্তির লিখিত বক্তব্য চায় আদালত। প্রাথমিক ভাবে ৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয়েছে। তারিখটি এগিয়ে আনার আবেদনও জানানো হয়েছে। ২ টোর পর জানা যাবে। আদালতে তাঁর আইনজীবী ছিলেন সাবির আহমেদ ও অয়ন চক্রবর্তী।
Total Post View : 170