1st March 2026, 05:41 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক : ইন্ডিয়া জোট এবার অত্যন্ত পরিশীলিত পথে এগোচ্ছে। তিন দফার বৈঠকে নির্ধারণ করা হয়ে গিয়েছে ২০২৪-র লোকসভা ভোটেরক রূপরেখা। মোদী সরকারের বিরুদ্ধে কোন পথে এগোলে মিলবে ফল এই নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়েছে মুম্বইয়ের বৈঠকে।কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে ইন্ডিয়া জোটে কে প্রধানমন্ত্রী মুখ হিসেবে লড়াই করবেন তা এখনও স্পষ্ট করা হয়নি।যদিও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেছিলেন যে লোকসভা ভোটের ময়দানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ করেই ময়দানে নামবে ইন্ডিয়া জোট।কিন্তু সত্যিই কি তাই। এবিপি সিভোটার সমীক্ষায় আবার একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে পছন্দ করছেন মাত্র ২৯ শতাংশ। সেই তালিকায় ছিল নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের নামও। তবে রাহুল পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বাকি সব নেতাই তালিকায় রাহুলের পিছনে রয়েছে জনপ্রিয়তার নিরিখে।বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল পেয়েছে ৮.৯ শতাংশ ভোট। অন্যদিকে জেডিইউ সুপ্রিমো বিহারের মুখ্যমন্ত্রী পেয়েছেন ৬.২ শতাংশ জনমত। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে পেয়েছেন ৫.৫ শতাংশ ভোট। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট। আর অখিলেশ যাদব পেয়েছেন ২.৯ শতাংশ ভোট।তবে ৪.৫ শতাংশ জনমত আবার বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। এই বিষয়টিও অত্যন্ত তাত্পর্যপূর্ণ। তার থেকেও বড় একটি তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে ৪০ শতাংশ ভোটার বিরোধী জোটের কাউকেই প্রধানমন্ত্রী পদে পছন্দ করছেন না।
Total Post View : 28033