
দক্ষিণ দিনাজপুর: এসআইআর-এর নোটিশ পেয়ে ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সুভাশ হেমরম। মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অশোক গ্রামের কামাত পাড়া এলাকায়। সূত্র মারফৎ জানা গেছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অশোকগ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল বুথ এলাকার বাসিন্দা সুভাশ হেমরম এসআইআর-এর ফর্ম ফিলাপ করেন। যার পরে কুমারগঞ্জের এইআরও উনাকে ১৫-ই জানুয়ারি হাজিরা দেওয়ার নোটিশ পাঠান। এরপরেই গোয়া রাজ্যে কর্মরত সুভাশ হেমরম বাড়িতে ফেরার জন্য ট্রেন ধরেন। প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনে যাত্রীকালীন সময়ে ভুবনেশ্বরের নিকট একটি সিগন্যালের কাছে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময়ে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী হন সুভাশ হেমরম। বৃহস্পতিবার সুভাশ হেমরম-র মরদেহ অশোকগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসে তার পরিবার। সুভাশ হেমরম-এর মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে যান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলার আরটিও বোর্ডের সদস্য মফেজুদ্দিন মিয়া। তিনি সর্বতভাবে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই তিনি অভিযোগ করেন এসআইআর-এর কারনেই আতঙ্কগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন সুভাশ হেমরম। একইভাবে তিনি এও দাবী করেন সুভাশ হেমরম-এর বাড়ির অন্যান্য সদস্যরাও এসআইআর-এর নোটিশ পাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের বক্তব্য এসআইআর-এর নোটিশ পাওয়ার পর হেয়ারিং-এ উপস্থিত হওয়ার জন্য ট্রেনে চেপে বাড়ি ফিরছিল সুভাশ হেমরম। উনাদের বক্তব্য তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারন।
Total Post View : 19809