1st March 2026, 05:12 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক: শহরে সকাল থেকে ইডি তত্পরতা। একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারীকরা। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এর আগে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।এবার আবার শহরের একাধিক বেটিং চক্রের দফতরে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।৪১৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। মহাদেব অ্যাপ নামে একটি বেটিং সংস্থার তিনটি দফতরে সকাল থেকে তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। সেখান থেকেই এই বিপুল টাকা উদ্ধার করে তদন্তকারীরা।এর আগে এতো টাকা শহরে উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা।শুধু কলকাতা শহরে নয় এই সংস্থার মাধ্যমে প্রতারণা চক্র চলছিল দেশের একাধিক মেট্রো শহরে। একাধিক মেট্রো শহরে তারা জাল বিস্তার করে রয়েছে। শুধু ৪১৭ কোটি টাকাই উদ্ধার করেননি তদন্তকারীরা সেখান থেকে বিপুল পরিমান সোনার বাট এবং গয়নাও উদ্ধার করেছেন তদন্তকারীরা। বিভিন্ন বিষয়ে বেটিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা জেতানোর প্রলোভন দেওয়া হতো। সেই ভাবে সাধারণ মানুষের কাছে টাকা তুলে প্রতারণা করত সংস্থা। একাধিক মেট্রো শহরে কাজ করত তারা।কয়েক মাস আগে গার্ডেন রিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। গাজিয়াবাদ থেকে সেই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি আমির খান নামে ওই ব্যবসায়ীও এই কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এর সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
Total Post View : 197