এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ব্যাডমিন্টনে রাজ্য চাম্পিয়ন হলো বালুরঘাটের মেয়ে সেমন্তি চৌধুরী

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ ব্যাডমিন্টনে রাজ্য চাম্পিয়ন হলো বালুরঘাটের মেয়ে সেমন্তি চৌধুরী। গত ৩ দিন ধরে মুর্শিদাবাদের বহরমপুর শহরের রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস পরিচালিত রাজ্য স্তরীয় অনুর্দ্ধ ১৯ প্রতিযোগীতার সিঙ্গেল বিভাগের ফাইনালে বালুরঘাটের সেমন্তি-র লড়াই ছিল আলিপুরদুয়ার জেলার অরিত্রি-র সঙ্গে। ফাইনালের প্রথম সেটে ২১-২০ আলিপুরদুয়ারের অরিত্রি দক্ষিণ দিনাজপুর জেলার সেমন্তি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সমর্থ হলেও দ্বিতীয় সেটে সেমন্তি দূরন্তের পারফরম্যান্সের জেরে ২১-৭ ব্যবধানে আলিপুরদুয়ারের অরিত্রি-র কাছ থেকে জয় ছিনিয়ে নেয়। ফাইনালে দূরন্ত জয়ের পরে সেমন্তি জানিয়েছে এই জয়ে সে উচ্ছ্বসিত। সে জানিয়েছে এই ব্যাডমিন্টন চাম্পিয়নশীপের জন্য সে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছিল। একই সঙ্গে আগামী জাতীয় স্তরের প্রতিযোগীতায় জয় ছিনিয়ে নেওয়াই বর্তমানে তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সেমন্তি৷ বালুরঘাটের মেয়ে সেমন্তি চৌধুরী-র জয়ে উচ্ছ্বসিত শহরবাসীদের অনেকের বক্তব্য আগামীদিনে সেমন্তি-র দূরন্ত পারফরম্যান্স বালুরঘাটের মুকুটে যুক্ত করবে একাধিক শিরোপা পালক, আশায় শহরবাসী।

Tag: Suryasikha news

Total Post View : 53353


সম্পর্কিত খবর