
সূর্যশিখা নিউজ ডেস্ক: শনিবারের ম্যাচে না হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। অন্য দলটি আইপিএলে সবার আগে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। শনিবারের ম্যাচ নেহাতই তাদের কাছে সম্মানরক্ষার। এই অবস্থায় ইডেন গার্ডেন্সে শনিবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। মুখোমুখি সাক্ষাতে কেকেআর ১০-২৩ পিছিয়ে রয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে মোট ১১টি ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে চারটি ম্যাচে। হেরেছে সাতটিতে। পাঁচ বছর পর আবার ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। ২০১৯ সালে শেষ বার নেমেছিল।সেই ম্যাচে ক্রিস লিন শুভমন গিল এবং আন্দ্রে রাসেলের ঝড়ে জিতেছিল কেকেআর। তবে অনেকেই ভুলে যাননি হার্দিক পাণ্ড্যের ৩৮ বলে ৯১ রানের ইনিংস। পরের তিন বছর কোভিডে অন্যত্র খেলা হয়। গত বার কেকেআর একটিই ম্যাচ খেলেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। সেটি হয়েছিল ওয়াংখেড়েয়। চলতি আইপিএল থেকে মুম্বই বিদায় নিলেও তাদের হালকা ভাবে নিচ্ছে না কেকেআর। নিজেদের পরিকল্পনা করে রেখেছে তাঁরা। ম্যাচের আগের দিন স্পিনার বরুণ চক্রবর্তী বলেছেন 'আমাদের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড ভাল। ওদের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। একটা ম্যাচ জিতলেই আমাদের প্লে-অফ পাকা। কিন্তু আমরা তিনটে ম্যাচ জিতে প্রথম দুইয়ে শেষ করতে চাই।
Total Post View : 47814