এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

প্রেরণা অভিষেকের সেবাশ্রয়, বালুরঘাটের গরিব মানুষদের প্রয়োজনে ছুটবে মহেশ-এর এম্বুলেন্স

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: প্রেরণা অভিষেকের সেবাশ্রয়, বালুরঘাটের গরিব মানুষদের প্রয়োজনে ছুটবে মহেশ-এর এম্বুলেন্স। শুধুমাত্র ১৯নং ওয়ার্ডের বাসিন্দারা নয় - গোটা বালুরঘাট শহরের বাসিন্দারা পাবে পরিষেবা। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে দেশের নবপ্রজন্ম যখন দেশ গঠনের সংকল্প গ্রহণ করছে, সেই সময় বালুরঘাটের ছেলে মহেশ পারেখ প্রতিশ্রুতি পূরণ করে বালুরঘাটের সাধারণ মানুষদের জনসেবায় চালু করলেন এম্বুলেন্স। শুক্রবার বালুরঘাট শহরের ১৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এম্বুলেন্সটির উদ্বোধন করেন ম্যাকিনটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী। জানা গেছে এম্বুলেন্সটি ক্রয় করতে খরচ হয়েছে ১৪ লক্ষ টাকা। ১৯নং ওয়ার্ডের কাউন্সিলার তথা বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেখ-এর এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ বালুরঘাটের বাসিন্দারা। এম্বুলেন্স চালু বিষয়ে মহেশ পারেখ-এর বক্তব্য তিনি ২০২২ সালে পৌর নির্বাচনের সময়ে কথা দিয়েছিলেন এম্বুলেন্স পরিষেবা চালু করার এবং তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সেবাশ্রয় দ্বারা অনুপ্রাণিত হয়েই এম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। তিনি জানিয়েছেন গরিব মানুষরা শুধুমাত্র নামমাত্র রক্ষণাবেক্ষণের খরচ দিয়ে এই পরিষেবা পাবে, পাশাপাশি কেউ যদি সেই রক্ষণাবেক্ষণের খরচ দিতে না পারে তবে বিনামূল্যে তারা এম্বুলেন্স পরিষেবা পাবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29509


সম্পর্কিত খবর