1st March 2026, 05:17 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর নিরাপদ অবতরণের পর আদিত্য-এল ১ সফলভাবে উত্ক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো। তবে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কিছু লোক মহাকাশ বিজ্ঞানে ভারতের এই অগ্রগতি ও সাফল্য পছন্দ করছে না।আদিত্য-এল১ এর সফল উত্ক্ষেপণের বিষয়ে, এখন এমন অনেক পাকিস্তানি মানুষের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে বোঝা যাচ্ছে যে তারা ভারতের এই অগ্রগতিতে ঈর্ষান্বিত।আদিত্য-এল১ মিশনের সাফল্যের পরে কিছু স্থানীয় মিডিয়া চ্যানেল যখন এই বিষয়ে পাকিস্তানিদের মতামত নেয়, তারা একটি আশ্চর্যজনক প্রতিক্রিয়া জানায়। আদিত্য-এল ১ মিশন সম্পর্কে এক মহিলা বলেন, ‘ভারত আমাদের শত্রু, তারা চাঁদ-সূর্যে যাচ্ছে, ওরা এগিয়ে গেলে আমাদের অপমান হবে।’ সেই সঙ্গে এক পাকিস্তানি ব্যক্তি বলেন, ‘এটা বড় কথা নয়, আমরাও একদিন চাঁদ-সূর্যের কাছে পৌঁছে যাব।’যদিও একজন পাকিস্তানি নাগরিক উল্টে পাকিস্তান সরকারেরই সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভারত আমাদের থেকে এক হাজার বছর এগিয়ে গেছে এবং তাদের এবং আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। তারা বিজ্ঞানীকে রাষ্ট্রপতি বানায় এবং পাকিস্তান বিজ্ঞানীকে ক্ষমা চাইতে বাধ্য করে।’ বিজ্ঞাপন মিডিয়ার প্রশ্নে আরেক পাকিস্তানি নাগরিক বলেন, ‘ভারত পাকিস্তানকে উপেক্ষা করেছে, এখন তারা আমেরিকা ও চিনের সঙ্গে প্রতিযোগিতা করছে, পাকিস্তান নিজেই মরবে।
Total Post View : 47065