1st March 2026, 12:11 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক : একদিকে দক্ষ প্রশাসক, অন্যদিকে একজন শিল্পীও। রাজনীতির ময়দান টু নবান্ন, কাজের জন্য সর্বত্র উপস্থিত থাকতে হয় তাঁকে। কিন্তু, হাজার ব্যস্ততার মাঝেও লেখালেখি থামাননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একাধিক বই বেস্ট সেলারও।এবার নতুন করে কলম ধরেছেন তিনি।তবে হেতুটা একটু আলাদা। উদ্দেশ্য, যাতে সাধারণ মানুষের জন্মদিনটা একটু ভালো এবং আনন্দে ভরপুর করা সম্ভব হয়। ইংরেজিতে জন্মদিন উপলক্ষ্যে একাধিক গান রয়েছে। 'বার্থ ডে পার্টি'-তে বাজে সেই গানও। কিন্তু, বাংলা ভাষায় সেভাবে জন্মদিনের জন্য কোনও গান নেই। আর সেই জন্যই এবার কলম ধরছেন খোদ মুখ্যমন্ত্রী।জানা গিয়েছে, জন্মদিনের জন্য এবার গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লেখা নয়, গানটির সুর দেওয়ার দায়িত্বও নিজেই নিয়েছেন তিনি। তবে তা গাইছেন রাজ্য়ের মন্ত্রী ইন্দ্রনীল সেন। কবে এই গানটি মুক্তি পেতে চলেছে তা স্পষ্ট নয়।
Total Post View : 227