1st March 2026, 12:18 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক: ৭-৯ সেপ্টেম্বর অর্থাত্ কাল থেকে আগামী দুইদিন ভারী বৃষ্টি হতে পারে গোটা দেশজুড়ে।মালকানগিরি, কোরাপুট, নবরাংনগরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই কারণে আগামী তিন দিন এইসব জায়গায় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ওড়িশায় এই ভারী বৃষ্টির ফলে কৃষকরা লাভবান হতে চলেছেন। গত কয়েকদিন ধরে রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের ঘাটতি বেশ কিছুটা কমে এসেছে। আর আগামী তিন দিনের ব্যাপক বৃষ্টি কৃষকদের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে বলেও মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
Total Post View : 229