এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দুর্গাপূজোর আর্থিক অনুদানের চেক বিলি শুরু দক্ষিণ দিনাজপুরে, হরিরামপুরের ৩৬টি পূজো কমিটির হাতে চেক তুলে দিলেন মন্ত্রী বিপ্লব মিত্র

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের চেক বিলি শুরু হলো দক্ষিণ দিনাজপুর-এ। রবিবার হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হরিরামপুর ব্লকের পূজো কমিটিগুলির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ দাস, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এস.ডি.পি.ও দীপাঞ্জন ভট্টাচার্য, হরিরামপুরের বিডিও পবিত্র লামা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে খুশি দুর্গাপূজো কমিটিগুলি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবে যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের বর্ণের মানুষ যাতে একসঙ্গে মিলে এই উৎসব পালন করতে পারে অত্যন্ত আনন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে সেই জন্য আজকে হরিরামপুর ব্লকের ৩৬টি পূজো কমিটির হাতে অনুদান বাবদ ৭০ হাজার চেক তুলে দেওয়া হয়েছে।

 

Tag:

Total Post View : 203


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর