এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক:  আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বদলাবে।  আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণের মূলত তিনটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তিন জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া আপাতত শুকনোই থাকছে। রবিবার থেকে টানা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশাও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে কালিম্পঙে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। 

Tag: Breaking_News  #Suryasikha_News #News_of_North_Bengal #News_of_West_Bengal #News_of_India #Dakshin_Dinajpur_News #Balurghat_News #Hit-News

Total Post View : 67050


সম্পর্কিত খবর