এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটের বাম প্রার্থীর নির্বাচনী প্রচারের প্রধান ইসু কর্মসংস্থান

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের বাম প্রার্থীর নির্বাচনী প্রচারের প্রধান ইসু কর্মসংস্থান। উল্লেখ বালুরঘাটের বামফ্রন্ট প্রার্থী হিসাবে জয়দেব সিদ্ধান্ত-র নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। জয়দেব সিদ্ধান্ত কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক নর্মদা রায়-এর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, পেশায় তিনি শিক্ষক। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর জয়দেব সিদ্ধান্ত বলেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলাতে অনেক কিছু ঘাটতি রয়েছে। তিনি বলেন আমাদের জেলায় শিল্প তালুক বলে কিছু নেই, কর্পোরেটের বিষয়গুলিও নেই। যার ফলে এই জেলার হাজার হাজার ছেলে মেয়েরা বেকার হয়ে পড়ে আছে। তিনি জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রধান ইসু কর্মসংস্থানের ব্যবস্থা। পাশাপাশি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কৃষি পণ্য ক্রয় এবারে নির্বাচনী প্রচারে অন্যতম ইসু হতে চলেছে বলে জানিয়েছেন বালুরঘাটের বামফ্রন্ট প্রার্থী।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 17005


সম্পর্কিত খবর